দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন নিউজ ডেস্ক
Manual3 Ad Code
সারাদেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। এরপর ওই নির্দেশনা বাস্তবায়নে ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী, সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
Manual3 Ad Code
এর ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়।
Manual3 Ad Code
ডিএমপির চিঠিতে বলা হয়েছে, কোর কমিটির সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Manual7 Ad Code
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।