আজ সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Manual7 Ad Code
সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ
মৌলভীবাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
​উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার,মো: মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো: মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম মূয়ন, এম নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব মো: ফখরুল ইসলাম প্রমুখ।​
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।​সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।