নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজনস) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৪ ঠা অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Manual1 Ad Code
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইজি প্রিজনস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।
Manual1 Ad Code
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইদুল ইসলামকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজনস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।