আজ বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বিঘ্নে দূর্গোৎসব পালন করবেন- বাঘায় প্রস্তুতিমূলক সভায় এমপি চাঁদ

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
নির্বিঘ্নে দূর্গোৎসব পালন করবেন- বাঘায় প্রস্তুতিমূলক সভায় এমপি চাঁদ

Manual6 Ad Code

দোয়েল, বাঘা,(রাজশাহী)

বাঘাই নির্বিঘ্নে দূর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা )আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বক্তব্যকালে এমপি চাঁদ বলেন ধর্ম যার যার উৎসব সবার আপনারা নির্বিঘ্নে আপনাদের দুর্গোৎসব পালন করবেন। দুর্গোৎসবকে প্রাণবন্ত করতে যত ধরনের সহযোগিতা লাগে তা করা হবে। কেউ যদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন দুর্গোৎসব ঘিরে মাদকের বিস্তার না ঘটে এদিকে আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে। প্রতিবছরের ন্যায় এবারও সরকার প্রতিটি মণ্ডপে চাল বরাদ্দ দিয়েছেন। তবে অন্যান্য বছরের তুলনায় কিছু হলেও এবার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা স্থানীয়ভাবে আগেও যেমন সহযোগিতা করেছি এখনও তেমনিভাবেই সহযোগিতা করবো। আমি নিজে প্রত্যেক মণ্ডপে নগদ ৬ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Manual6 Ad Code

রাজশাহী জেলা কমিটির ছাত্রদলের আহবায়ক শামীম সরকারও প্রতিটি মণ্ডপে নগদ ৩ হাজার টাকা দিয়ে আপনাদের সহযোগিতা করবেন। পৌর সভার সভাপতি কামাল হোসেন ও প্রত্যেক মন্ডপে ৩ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার বলেন,প্রতিমা নির্মাণ হতে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে। পূজামন্ডপ ও মন্ডপের আশেপাশে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার পরিহার, অনুমতি ব্যতিত পার্শ্ববর্তী স্থানে মেলা/যাত্রা অনুষ্ঠান করা যাবে না। সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবিকে সতর্কতামূলক কার্যক্রম/পদেক্ষপ গ্রহণসহ পূজামন্ডপের সভাপতি ও সম্পাদককে প্রত্যেক পূজামন্ডপে
অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার জন্য পূজামন্ডপের আশেপাশে পর্যাপ্ত পরিমান পানি, বালি ও ভেজা বস্তা রাখার অনুরোধ জানানো হয়।

মন্ডপ কমিটির সভাপতির স্বাক্ষরে- গঠিত স্বেচ্ছাসেবী কমিটির সকল সদস্যদের মোবাইল নম্বর সংযুক্ত পরিচিতি কার্ড, দূর্গাপূজা চলাকালীন (রাত্রীকালীন) সমেয় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএমকে অনুরোধ করা হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করেবন বলে জানান নির্বাহি অফিসার। এছাড়াও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুররুত্ব আরোপ করা হয়।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সাবেক উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাঘা পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম , বাঘা প্রেসক্লাবের আহ্বায় ক আব্দুল লতিফ মিঞা,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীক সোহেল রানা ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার(বাকু), সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের বাঘা শাখার
সভাপতি তাপস কুমার,সাংগঠিনক সম্পাদক নয়ন কুমার প্রমুখ।

উপস্থিত ছিলেন-মৎস্য অফিসার তহুরা হক,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মর্কতা মুনসুর আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি- সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান,এবার৪৭টি মন্ডপে পূঁজার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, আশঙ্কা এড়াতে পূঁজায় নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।