আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ বছর ক্ষমতায় আসার স্বপ্ন ভুলে যান! রাহুল বিদেশ যেতেই দিল্লি থেকে ভবিষ্যদ্বাণী অমিত শাহের

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
আগামী ৩০ বছর ক্ষমতায় আসার স্বপ্ন ভুলে যান! রাহুল বিদেশ যেতেই দিল্লি থেকে ভবিষ্যদ্বাণী অমিত শাহের

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে যখন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং অন্যান্য সংগঠনগুলি সুর চড়িয়েছে, ঠিক সেই কঠিন সময়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিদেশ সফর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাহুল গান্ধীর ভিয়েতনাম সফরকে হাতিয়ার করে এবার সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এক জনসভায় কড়া ভাষায় আক্রমণ করে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী অন্তত তিন দশক দেশের ক্ষমতার ধারেকাছেও পৌঁছতে পারবে না কংগ্রেস।

যমুনার জল পরিশোধন সংক্রান্ত প্রায় ৮ হাজার ৯৪১ কোটি টাকার একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মঞ্চ থেকেই রাহুলের বিদেশ ভ্রমণ নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি। রাহুল গান্ধী বর্তমানে চারদিনের সফরে ভিয়েতনামে রয়েছেন বলে খবর।

Manual1 Ad Code

বিরোধীদের কটাক্ষ করে অমিত শাহ বলেন, “আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনি এই মুহূর্তে দেশের বাইরে কোথাও বসে রয়েছেন। কেন গিয়েছেন, তার কোনও ব্যাখ্যাও আপনারা দেন না, ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত জীবন। তবে দিল্লি মাটিতে পা রেখেই আমার কথাটা একটু মাথায় রাখবেন এবং ভালো করে শুনে রাখুন, আগামী ৩০ বছর আপনাদের আর ক্ষমতায় ফেরার কোনও সুযোগ নেই।”

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ‘ভোট চুরি’র অভিযোগে দেশজুড়ে যখন কংগ্রেস এবং ‘ককরোচ জনতা পার্টি’-র মতো দলগুলি লাগাতার আন্দোলন চালাচ্ছে, ঠিক তখনই রাহুলের এই বিদেশ সফর বিরোধীদের এক নতুন অস্বস্তিতে ফেলেছে। এর আগে অতীতেও বারবার রাহুলের বিদেশযাত্রা নিয়ে বিজেপি আক্রমণ শানিয়েছে। গেরুয়া শিবিরের তীব্র কটাক্ষ, দিল্লিতে বসে লাগাতার ‘মিথ্যা প্রচার’ করতে করতে ক্লান্ত হয়েই ফের ছুটি কাটাতে বিদেশ পাড়ি দিয়েছেন কংগ্রেসের তৎকালীন সভাপতি।

Manual7 Ad Code

বিজেপির আইটি সেল থেকে শুরু করে শীর্ষ নেতারা সোশ্যাল মিডিয়ায় রাহুলের বিমানের একটি ভিডিও শেয়ার করে প্রশ্ন তুলেছিলেন, ঠিক কী উদ্দেশ্যে ঘন ঘন বিদেশ যান রাহুল? বিজেপি নেতা সম্বিত পাত্র আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, দেশে সরকার পরিবর্তনের ছক কষতেই বিদেশ গিয়ে জর্জ সোরোসের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও প্রশ্ন তোলেন, রাহুল কি সাধারণ ছুটি কাটাতে গিয়েছেন নাকি দেশের মধ্যে অশান্তি পাকানোর কারিগরদের সঙ্গে গোপন বৈঠক করতে গিয়েছেন?

এদিন অমিত শাহ কেবল বিদেশ সফর নিয়েই নয়, কংগ্রেস ও তাঁর শরিক দলগুলির তোলা ‘ভোট চুরি’র অভিযোগকেও কড়া ভাষায় নস্যাৎ করে দিয়েছেন। বিরোধী দলগুলি দশকের পর দশক ধরে দেশের বিভিন্ন রাজ্যেই ক্ষমতার বাইরে রয়েছে বলে মনে করিয়ে দিয়ে শাহ বলেন, শুধু রাজপথে বিক্ষোভ দেখিয়ে বা আন্দোলন করে কোনও রাজনৈতিক ফয়দা হয় না। বরং যে সমস্ত জায়গা থেকে সাধারণ মানুষ তাঁদের নির্বাচিত করেছে, সেখানে গিয়ে গঠনমূলক কাজের পরিকল্পনা নিয়ে আসার পরামর্শ দেন তিনি। সবমিলিয়ে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন এবং রাহুলের বিদেশ ভ্রমণ ঘিরে জাতীয় রাজনীতিতে এখন উত্তাপ বেড়েই চলেছে।সুএঃ দ্যা ওয়াল

Manual5 Ad Code

 

Manual7 Ad Code