মরিচাধরা’ মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে পারস্যে প্রবেশের ইচ্ছা ‘কবরস্থানে’ যাবে: ইরান
মরিচাধরা’ মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে পারস্যে প্রবেশের ইচ্ছা ‘কবরস্থানে’ যাবে: ইরান
editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual3 Ad Code
যুক্তরাষ্ট্রের মরিচাধরা কোনো যুদ্ধজাহাজকে কোনো অবস্থাতেই পারস্য উপসাগরে পুনরায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুল্লাহি।
Manual4 Ad Code
শনিবার (২৪ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে।
Manual6 Ad Code
মেজর জেনারেল আবদুল্লাহি জানান, ইরানের গর্বিত সশস্ত্র বাহিনী মার্কিন নৌবাহিনীকে অকার্যকর করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন নেতৃত্ব এই বাহিনীকে নিজেদের ক্ষমতার মূল উৎস মনে করে বিশ্ব ও অঞ্চলকে ভয় দেখানোর কাজে ব্যবহার করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বাহিনী আর পারস্য উপসাগর কিংবা ইরানের আঞ্চলিক জলসীমার কাছাকাছি আসার সক্ষমতা রাখে না।
ইরানি সেনাপ্রধান জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট কেবল স্বপ্নেই তার সামরিক সদস্য ও বাহিনীকে পুনরায় পারস্য উপসাগরে প্রবেশ করতে দেখতে পারেন এবং এই ইচ্ছা তাদের মৃত্যুর সঙ্গে কবরস্থানে চলে যাবে।