মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে সেখানে নিজেকেই এক নম্বর আসামি করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের প্রতি সম্মান রেখে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা নেয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
Manual8 Ad Code
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ-সংক্রান্ত লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভ প্রেরণ করেন। থানায় ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর প্রকাশ্যে আসার পর নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।
জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’
Manual4 Ad Code
এদিকে, গত বৃহস্পতিবারের ঘটনায় পুলিশের জিডি করার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম।
তিনি বলেন, ‘ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।’
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তাকে নিরাপত্তা দেয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে গেলে তার সঙ্গে ওসির বাগ্বিতণ্ডা হয়।