আজ , ,

কবি সৌমিত্র দেব এর লেখা নিয়ে আলোচনা

admin
প্রকাশিত October 25, 2026, 07:52 PM
কবি সৌমিত্র দেব এর লেখা নিয়ে আলোচনা

Manual8 Ad Code

শর্মিলা দেব (লেখক, সাংস্কৃতিক কর্মী) –

Manual2 Ad Code

কবি সৌমিত্র দেব এর লেখা কবিতাসমগ্র (১৯৮৬-২০২৬)সম্পাদনায় সুমন তুরহান,প্রচ্ছদ-পার্থ ঘোষ,আলোকচিত্র-নাসির আলী মামুন,পরিবেশক-খসড়া খাতা(ভারত),ওপারের বই(ভারত)।বাংলাদেশে–(বাতিঘর),(তক্ষশীলা)।একটি বই এর পরিচয় দিলাম। বইটি আমি বাংলাদেশের বাতিঘর থেকে অনলাইনে আনিয়েছি।চলুন এবারে বইটার ভিতরে ঢুকি।প্রথমেই ভূমিকায় সম্পাদক সুমন তুরহান তার সহজ সরল ভাষায় কবির জন্ম,বেড়ে ওঠা কবিস্বত্তার পর্যালোচনাসহ এমন ভাবে বইটি উপস্হাপন করেছেন যে, বইটি আপনাকে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে।এত সুন্দর বিন্যাস,আজ আমার ভাইটি বেঁচে থাকলে খুব খুশী হত।অনেক পাওয়ার ছিল,কিন্ত কিছু পেল না।অল্পে তুষ্ট হওয়াও কি তবে এক ধরনের অপরাধ!ধন্যবাদ সুমন–তুমি অনেক যত্ন করে ভালবেসে বইটি ছাপিয়েছ।তোমার পরিবারের ত্যাগ, পুরো টিমের নিরলস পরিশ্রমের ছাপ বইটি হাতে নিলেই বোঝা যায়।সৌমিত্র দেব এর “”কবিতাসমগ্র””সুমন তুরহানের আমি মনে করি গুরুদক্ষিণা।

Manual7 Ad Code