মহান মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক, সংগঠক এবং মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী আর নেই।
Manual1 Ad Code
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪:৩০ মিনিটের সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা সংসদসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের টানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর উপজেলা কমান্ডের কমান্ডারের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। দেশপ্রেম ও সাহসিকতার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
Manual4 Ad Code
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ২:৩০ মিনিটের সময় তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী নিবাসী প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করার কথা রয়েছে।
Manual8 Ad Code
একজন বীর সন্তানের বিদায়ে দেশ ও জাতি একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।