আজ , ,

মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক- ৪

editor
প্রকাশিত October 27, 2026, 10:02 PM
মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক- ৪

Manual7 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া গরু দুটি উদ্ধারসহ আরও তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ন নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।

Manual4 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটে সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

Manual6 Ad Code

ঘটনার পর চুরি হওয়া গরু উদ্ধারে তৎপর হয় পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত ও গরু উদ্ধারে অনুসন্ধান চালানো হয়।

Manual8 Ad Code

এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে চুরি যাওয়া গরু দুটিসহ আটক করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Manual8 Ad Code