রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত হয়েছেন পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘ কর্মজীবনের সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মীর আশরাফ আলী। বগুড়া সদর উপজেলার এই কৃতী সন্তান আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন বলে জানা গেছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে তিনটি পদোন্নতি পেয়ে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছেন। একের পর এক পদোন্নতি পেয়ে এবার রাজশাহী রেঞ্জের ডিআইজি হলেন তিনি।
Manual2 Ad Code
এর আগে পেশাদারত্বের সঙ্গে দুই বছর স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত করা হয়। এসবি ও সিটিটিসির পর তিনি কিছুদিন রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
Manual3 Ad Code
শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের সুনাম রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উন্নততর প্রশিক্ষণ নিয়েছেন।