মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন ও সাবেক এমপি পুত্র সাদমান গ্রেপ্তার
মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন ও সাবেক এমপি পুত্র সাদমান গ্রেপ্তার
editor
প্রকাশিত November 3, 2026, 09:50 PM
Manual3 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার
মৌলভীবাজারে জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন ও সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Manual7 Ad Code
সোমবার (২ রা নভেম্বর) রাত ১০টার দিকে মৌলভীবাজার শহর থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। সাদমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে।
Manual2 Ad Code
পুলিশ সূত্রে জানা যায়, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। (২রা নভেম্বর) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে সাদমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলেকে ও গ্রেপ্তার করেছে পুলিশ। দুইজনকে পৃথকভাবে গ্রেপ্তার করে পুলিশ।
Manual5 Ad Code
পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। সাদমান সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মৌলভীবাজার শহরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলো। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।