আজ , ,

মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ

editor
প্রকাশিত November 16, 2026, 12:50 AM
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত ওয়্যারহাউজটিতে হামলা চালিয়ে এ বিস্ফোরণ ঘটায়।

Manual2 Ad Code

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Manual1 Ad Code

এর আগে একই দিন রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধের বোড়ঘাট এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর পথ আটকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Manual3 Ad Code

হামলার শিকার গাড়িগুলোর নম্বর ঢাকা মেট্রো-ন-১১-৭৭৭৭, ঢাকা মেট্রো-ড-১১-৪৮২৯ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৭৮২৭। ওই সময় দুর্বৃত্তরা চালকদের হুমকি দিয়ে জানায়, তাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান না করা পর্যন্ত ওয়্যারহাউজ থেকে কোনো গাড়ি বের করা যাবে না। অন্যথায় আবারও হামলা চালানো হবে বলে হুমকি দেয় তারা।

একই দিনে কুরিয়ার সার্ভিসটির গাড়িতে হামলার পর ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Manual8 Ad Code