নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষ ঘিরে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সদর উপজেলার বিসিক ও মাসদাইর এলাকায় এ আন্দোলন হয়।
Manual7 Ad Code
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন, দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
Manual1 Ad Code
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, শ্রমিকেরা বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় সেখানে মালিকপক্ষের কেউ নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
Manual1 Ad Code
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, ‘মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরও কিছুটা বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।’