আজ , ,

কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

editor
প্রকাশিত November 26, 2026, 05:53 PM
কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়।

বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত কারাগারের সামনে আসে। তারা সড়কের ওপর থেকে প্রধান ফটক লক্ষ্য করে ককটেলটি ছোড়ে। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়কের ওপর থেকে ককটেল নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual4 Ad Code

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code