আজ , ,

প্রয়োজনে আরেকটি যু/দ্ধ হবে’— পশ্চিমবঙ্গের মন্ত্রীর উদ্দেশে রাশেদ খাঁন

editor
প্রকাশিত November 26, 2026, 08:33 PM
প্রয়োজনে আরেকটি যু/দ্ধ হবে’— পশ্চিমবঙ্গের মন্ত্রীর উদ্দেশে রাশেদ খাঁন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাশাপাশি প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবু বর্তমান সরকার ও নতুন প্রজন্ম আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। পশ্চিমবঙ্গের ওই মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আজকে দিল্লির মন্ত্রীরা বলছে বাংলাদেশ দখল করে নেবে। এই ১৬ ডিসেম্বর নাকি মোক্ষম সময় বাংলাদেশ দখলে নেওয়ার। ওরা বাংলাদেশ দখলের জন্য আসবে, আপনারা (বাংলাদেশিরা) কী চুপ করে বসে থাকবে? প্রয়োজনে আরেকবার যুদ্ধ হবে। এই প্রজন্ম, বাংলাদেশের নাগরিক, বিএনপি সরকার আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না।’

Manual4 Ad Code

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই স্বাধীনতার পতাকা উঁচিয়ে প্রয়োজনে আবারও যুদ্ধে নামতে হবে।’

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা একের পর এক উসকানি দিচ্ছেন। ভারত ও শেখ হাসিনার ইন্ধনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

Manual1 Ad Code

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে যারা আগুন দিচ্ছে এবং যাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তারাও আওয়ামী লীগের লোক। অগ্নিসন্ত্রাসের কারণে সেখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে আগুন দেওয়ার কারণে চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সূক্ষ্ম পরিকল্পনা ছিল দেশকে অস্থিতিশীল করে তোলা। তবে সরকারের সক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচারের আহ্বান জানান। তার দাবি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে ভারত সহযোগিতার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের এসব বিষয় নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

Manual3 Ad Code