আজ , ,

মাদারীপুরে আ.লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

editor
প্রকাশিত November 29, 2026, 11:37 PM
মাদারীপুরে আ.লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌনে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

Manual5 Ad Code

আজ রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা সামনে এগিয়ে তাঁতীবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করেন।

Manual5 Ad Code

এ সময় তাঁরা প্রায় পৌনে দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code