আজ , ,

বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে

editor
প্রকাশিত November 29, 2026, 05:57 PM
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

রবিবার (২৯ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াসের আদালত আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

তিন দিনের রিমান্ড শেষে আসামি ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করে, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন বিকালে আসামির তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত।

Manual8 Ad Code

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কর্মক্রমে বিঘ্ন ঘটে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

Manual8 Ad Code

আরও বলা হয়, ঘটনাস্থল থেকে ককটেলের পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাটা ও একটি ছোট কাঁচের টুকরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক এবং দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।