বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‘নিরাপত্তার সংকট’
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‘নিরাপত্তার সংকট’
editor
প্রকাশিত November 29, 2026, 05:43 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানী অভিমুখী সব পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।
রবিবার সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখী কোনও যাত্রীবাহী বাস চলাচল করছে না। বাস না পেয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে টার্মিনালে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে অভ্যন্তরীণ রুট ও বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক আছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। ঢাকাগামী পরিবহনগুলো শনিবার রাতে ছেড়ে গেছে। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসছেও। তবে নিরাপত্তার সংকটে রবিবার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন। এ নিয়ে আমাদের কিছুই করার নেই।
Manual7 Ad Code
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। এ ছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে। সুএঃ বাংলা ট্রিবিউন