আজ , ,

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ভূমি অফিসে অগ্নিসংযোগ

editor
প্রকাশিত November 29, 2026, 06:02 PM
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ভূমি অফিসে অগ্নিসংযোগ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, দুটি ককটেল বিস্ফোরণ ও ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে একই ইউনিয়নের জঙ্গী শিবপুর বাজারে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

Manual2 Ad Code

এদিকে লকডাউন কর্মসূচি ঘিরে রাতের বেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল বের করা হয়। স্থানীয় সূত্রের দাবি, এসব কর্মসূচি ও সহিংসতার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Manual4 Ad Code

গ্রামীণ ব্যাংকের লোচনপুর শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার পর ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।