পবিত্র মাহে রমজানে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’৯১ এর মানবিক কার্যক্রম
পবিত্র মাহে রমজানে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’৯১ এর মানবিক কার্যক্রম
editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ এর পক্ষ থেকে মঙ্গলবার ৪ মার্চ সিলেট মহানগরীর সাগরদীঘিরপাড়স্থ “জামিয়া উম্মুল ক্বুরা মাদ্রাসা’’য় সিলেটের কোমলমতি শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গত ৩ মার্চ সোমবার ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ এর পক্ষ থেকে একটি মসজিদ ও কবরস্থানের অসম্পুর্ন দেয়াল তৈরীর জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
মাহে রমজানের একই দিন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ এর পক্ষ থেকে এক হতদরিদ্র বৃদ্ধ মায়ের ঝরাজীর্ণ ঘর মেরামতের জন্যে কিছু আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
প্রবাসে ও দেশে অবস্থানরত ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ‘৯১ এর যে সকল মানবিক বন্ধুদের আর্থিক সহযোগিতায উক্ত মানবিক কার্যক্রম সফল করতে পেরেছি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিন সকলের দান-খয়রাতকে কবুল করুন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে নেবার তৌফিক দান করুন-আমিন ।