আজ , ,

মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষেঃ নিহত ৫

editor
প্রকাশিত March 31, 2025, 04:06 AM
মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষেঃ নিহত ৫

Manual2 Ad Code

টাইমস নিউজ

 

Manual6 Ad Code

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছেন ৬ জন।

Manual6 Ad Code

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেইটে সৌদিয়া পরিবহণের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ জন। লোহাগাড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে।

Manual6 Ad Code