আজ শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে আন্ত:নগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে আন্ত:নগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Manual4 Ad Code

জাফর ইকবাল, মৌলভীবাজার থেকে,

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার (৭০) এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের রেলগেটের সামনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় তিনি মারা যযান।

ঘটনার পর মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তার ছবি দেখে স্বজনা পরিচয় নিশ্চিত করেন। নিহত দিনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র। তবে তিনি কি কারণে শ্রীমঙ্গলে এসেছিলেন তা জানাযায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুধ আহমদ বলেন, মৃত ব্যক্তি মরদেহ শনাক্ত করা হয়েছে। তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Manual1 Ad Code