আজ রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ কারবারি আটক

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ কারবারি আটক

Manual3 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি খোরশেদ (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা পূর্ব পাড়া এলাকায় দেওয়ান বাড়ী মোড়ের জনৈক বাদলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটককৃত মাধব কারবার  খোরশেদ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন গ্রামের মৃত করিম শেখের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিকে হাতেনাতে আটক করে। পরে আটকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং- ২৬,) দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।