আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ আটক-২

editor
প্রকাশিত মে ৩০, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ আটক-২

Manual4 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ রাজিব হোসেন (২৫) ও জাকির হোসেন(২৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের হেফাজত থেকে দুটি নীল রঙের প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত উভয়ই হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার রাজবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।