আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্যারোলে মুক্ত চার ঘণ্টার জন্য সাংবাদিক ফারজানা-শাকিল দম্পতি

editor
প্রকাশিত জুন ১১, ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ণ
প্যারোলে মুক্ত চার ঘণ্টার জন্য সাংবাদিক ফারজানা-শাকিল দম্পতি

ফারজানা-শাকিল দম্পতি

Sharing is caring!

Manual3 Ad Code

সিনিয়র রিপোর্টার:

Manual2 Ad Code

মায়ের মৃত্যুতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রূপা। সেইসঙ্গে তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকেও একই সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কারাগার থেকে বের হন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল ফরহাদ সমকালকে বলেন, গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখান থেকেই তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়।

Manual2 Ad Code

বিকেল ৩টার দিকে বের হওয়ার কথা থাকলেও তারা দেরিতে কারাগার থেকে বের হন। এরপর তাদের বিশেষ সতর্কতায় ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। একইভাবে তাদের আবারও কারাগারে ফিরিয়ে আনা হবে।

Manual8 Ad Code

কারা সূত্র জানায়, ফারজানা রূপার মা হোসনে আরা বেগম ১০ জুন ময়মনসিংহে নিজ বাড়িতে মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখার জন্য রূপা দম্পতির প্যারোল মঞ্জুর করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট। আদেশ পাওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য” জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। শাকিল একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং রূপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code