আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Sharing is caring!

Manual1 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান (ডবলছড়া) বটগাছ লাইন এলাকায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির, এসআই আমির উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করে।
এসময় স্থানীয় জনতার সহায়তায় রাজেশ নেপালী (৩৫), পিতা- লাল বাহাদুর নেপালীকে তার বাড়ি থেকে আটক করা হয়।
তার বসতঘরে তল্লাশি করে ১০ টি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির বলেন,”মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোরভাবে কাজ করছি। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশ নেপালীকে তার ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Manual1 Ad Code
Manual7 Ad Code