আজ শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০২:১০ অপরাহ্ণ
নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪

Sharing is caring!

Manual1 Ad Code
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ জুন) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আক্তার হোসেন।
তিনি জানান, শরীয়তপুর জেলার ডামুড্যার বাসিন্দা নয়ন নামে এক ব্যক্তি বিদেশে চাকরির ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভনে পড়ে ১৯ লাখ ১০ হাজার টাকা হারান। এ ঘটনায় তিনি নীলফামারী ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করে ডিবি।
তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ থানাধীন মুশরত গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মুশরত গ্রামের কহিনুর ইসলামের দুই ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৫) এবং মৃত মুকুল হোসেনের ছেলে আল-আমিন (২০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন ভিসা ও বিদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের তিনটি ধারায় মামলা করা হয়েছে।
Manual1 Ad Code
Manual7 Ad Code