কুলাউড়ায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি খালেদ গ্রেফতার
কুলাউড়ায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি খালেদ গ্রেফতার
editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
Manual7 Ad Code
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি খালেদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই এলাকার আব্দুল মালিকের ছেলে।
Manual2 Ad Code
শুক্রবার (১৮ জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর সঙ্গীয় এএসআই ইসহাক ও এএসআই তোফায়েলসহ কুলাউড়ার মনসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, গ্রেফতার হওয়া খালেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—২টি মাদক মামলা, ১টি ডাকাতি প্রস্তুতি, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি সংঘর্ষ ও ক্ষতিসাধনের মামলা। এছাড়াও তার নামে একটি সাধারণ ডায়েরিও রয়েছে।
Manual6 Ad Code
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ শনিবার (১৯ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।