আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Manual5 Ad Code

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

 

Manual6 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. স্বপন মিয়া নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৩ আগস্ট) দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

Manual6 Ad Code

দণ্ডপ্রাপ্ত স্বপন কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় স্বপন দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়।

Manual6 Ad Code

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

 

দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আসলাম খান ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া।