আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া ট্রাফিক জোনের তল্লাশিতে দেশীয় চোলাইমদসহ আটক ২

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ
লোহাগাড়া ট্রাফিক জোনের তল্লাশিতে দেশীয় চোলাইমদসহ আটক ২

Manual8 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্রগ্রামের লোহাগাড়া ট্রাফিক জোনের তল্লাশিতে ৭৫ লিটার দেশীয় মদসহ আটক ২জন আটক হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার লোগাহাড়া ট্রাফিক বক্সের সামনে চট্টগ্রামমূখী একটি মাহিন্দ্রা পরিবহনে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদসহ ২ জন জেলেকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।

Manual6 Ad Code

আটককৃত আসামীরা শ্যামল সর্দার (৬৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মদন সর্দারের পুত্র এবং সাইফুল ইসলাম (৩২) একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম খুমন্ডি ফুলতল ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আহমদ মিয়ার পুত্র।

Manual2 Ad Code

লোহাগাড়া ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি করলে দেশীয় মদসহ ২জনকে হাতে নাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা বলে তারা চকরিয়া থেকে মাছ ধরে নিজ বাড়িতে রাওনা দিচ্ছিল।

Manual2 Ad Code

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম জানান, লোহাগাড়া ট্রাফিক জোন ৭৫ লিটার দেশীয় চোলাইমদসহ ২ জনকে আটক করে লোহাগাড়া থানায় হস্তান্তর করেছেন। আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।