আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ণ
শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

Sharing is caring!

Manual2 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual7 Ad Code

১৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশের সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

Manual6 Ad Code

শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন। জেলা পুলিশের সদস্যরা ফুলে সজ্জিত রশি টেনে গাড়িটি কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।

Manual2 Ad Code

এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

উল্লেখ্য, বদলি সূত্রে এম.কে.এইচ. জাহাঙ্গীর@ হোসেন, পিপিএম-সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code