আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় মারপিটের মামলায় গ্রেপ্তার-২

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
বাঘায় মারপিটের মামলায় গ্রেপ্তার-২

Sharing is caring!

Manual2 Ad Code
দোয়েল,বাঘা,(রাজশাহী)প্রতিনিধিঃ
 বাঘায় তুচ্ছ ঘটনার জেরে শফিকুল ইসলাম নামে একজনকে মারপিটের মামলায় এজাহারনামীয় আসামী
 উপজেলার আলাইপুর গ্রামের মৃত-গফুর মল্লিক এর ছেলে  মো: আসকান আলী ও তার ছেলে হামজা(২৪)কে গ্রেপ্তার করে রোববার (৩০ নভেম্বর’২৫)আদালতে সোপর্দ করা হয়েছে।  (বাঘা থানার মামলা নং-২২,  তাং৩০/১১/২০২৫ইং।
মামলা সুত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ৭টার দিকে একই গ্রামের আহাদ আলীর ছেলে শফিকুল ইসলামকে লাঠি লোহার রড দিয়ে মারপিট করে আসকান আলী ও তার  হামজাসহ তাদের পক্ষের লোকজন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই গ্রেপ্তার ২জনসহ ৪জনের বিরুদ্ধে মামলা করেন শফিকুল। পারিবারিক অভ্যন্তরিন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট করে। বাদি পক্ষ থেকে দাবি করা হয়েছে বিগত সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার কারণে মারধর করেছে। যোগাযোগ করেও আসামী পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ (ওসি)আফম আছাদুজ্জামান জানান, রাতে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।রোববার  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Manual1 Ad Code
Manual3 Ad Code