আজ , ,

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার

editor
প্রকাশিত December 17, 2025, 07:55 PM
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। সেই দিনের তাণ্ডব শ্রীমঙ্গলবাসী প্রত্যক্ষ করেছে। ভিডিওতে দেখা গেছে ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

Manual8 Ad Code