হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual7 Ad Code
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
Manual4 Ad Code
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।
এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।
বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়াসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গও টানেন তিনি। সেই সময় তাকে পুলিশ সদস্যদের হুমকি দিতেও দেখা যায়।
Manual6 Ad Code
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার তৈরি হয়।
এই ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।