আজ সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে VCNB সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে VCNB সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

Manual4 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) সিলেট রেঞ্জ কার্যালয়ের উদ্যোগে VCNB (Village Crime Note Book) সংক্রান্ত একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

কর্মশালাটি পরিচালনা করেন মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট।

Manual8 Ad Code

 

কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

Manual5 Ad Code

দিনব্যাপী এ কর্মশালায় মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), প্রত্যেক থানার একজন করে সাব-ইন্সপেক্টর (এসআই) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

Manual5 Ad Code