আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কাজে বাঁধা; জুলাই যুদ্ধা তারেকের বিরুদ্ধে মামলা

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সরকারি কাজে বাঁধা; জুলাই যুদ্ধা তারেকের বিরুদ্ধে মামলা

Manual8 Ad Code

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক ও ছাত্র সমন্বয়ক তারেক মিয়া (২২)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) রাতে উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে জুড়ী থানায় এ মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

জানা যায়, গত (১১ই জানুয়ারি) দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে কৃষিজমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

অভিযানকালে কৃষিজমির মালিক জামাল উদ্দিন এবং ট্রাকচালক রায়হান আহমেদকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

Manual1 Ad Code

এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাই যোদ্ধা ও ছাত্র সমন্বয়ক মো. তারেক মিয়াকেও আটক করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়। তার আটকের খবর ছড়িয়ে পড়লে তারেক মিয়ার সহযোদ্ধাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা উত্তেজনা সৃষ্টি করে তারেক মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং সরকারি ও বিচারিক কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মো. তারেক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত তারেক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ মামলার বিষয়টি শুক্রবার (১৬ই জানুয়ারি) নিশ্চিত করে বলেন, “সমন্বয়ক তারেক মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”