আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী,স্ত্রী গ্রেফতার

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ
জলঢাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী,স্ত্রী গ্রেফতার

Manual4 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ অভিযানে মাদকসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার বগুলাগাড়ী বাবুল্লাপাড়া ক্যানেলের পাড় এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী জোসনা খাতুন (৩২)।
​থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মিনারুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক সেবনের কাজে ব্যবহৃত চারটি রেপিং ফুয়েল কাগজ ও মাদক বিক্রির নগদ ৪,৩৬০ টাকা এবং তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৯
জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, গ্রেফতারকৃত দম্পতির নামে এর আগেও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।