আজ মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জলঢাকায় র‌্যাবের অভিযানে বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল উদ্ধার 

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
জলঢাকায় র‌্যাবের অভিযানে বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল উদ্ধার 

Manual7 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পুর্ব বালাগ্রাম এলাকার বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
র‌্যাব সুত্রে জানা যায়, এলাকার মৃত. আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনের বাঁশ বাগানে হলুদ রঙের শপিং ব্যাগের ভেরতে পিস্তলটি রাখা হয়েছিলো।
র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সিপিসি-২’র একটি অভিযানিক দল এই অভিযানে নেতৃত্ব দেয়। আইনি ব্যবস্থা গ্রহণে জলঢাকা থানায় পিস্তলটি হস্তান্তর করা হয়েছে।