আজ , ,

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

editor
প্রকাশিত January 25, 2026, 02:59 AM
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

Manual6 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সালন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৪শে জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ট্রলার, ৫টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১টি টুলসহ বালতি ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা চলমান থাকবে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code