ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫২ বিজিবি’র মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫২ বিজিবি’র মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত
editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
Manual2 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
Manual2 Ad Code
‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে’- উল্লেখ করে বিয়ানীবাজারস্থ ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন বলেন- সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকার বন্ধ বিজিবি সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ এবং দেশের সাধারণ জনগনের ভোটাধিকার প্রয়োগকে নির্বিঘ্নে করার জন্য সরাইল রিজিয়নের অন্তর্গত শ্রীমঙ্গল সেক্টরের অধীনে বিয়ানীবাজারস্থ ৫২ বিজিবি ব্যাটালিয়ন কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে।
Manual7 Ad Code
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন ব্যাটালিয়নের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী, দল, গোষ্ঠী কিংবা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবির টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
Manual8 Ad Code
মিডিয়া ব্রিফিংয়ে লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন আরো জানান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চারটি উপজেলার দুইটিতে বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তায় কাজ করবে। অপর দুইটি উপজেলার ভোটকেন্দ্র ও ভোটারের নিরাপত্তাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী, পুলিশ ও সরকারের অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করবে। এব্যাপারে সবধরণের সক্ষমতার ব্যবস্থা নিয়েছে বিজিবি। আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৪টি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের লক্ষ্যে বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরণের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। পাশাপাশি ভোটকেন্দ্রের উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ৪ সপ্তাহব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহন করেছে। তিনি বলেন, বিজিবি জনগণকে আশ্বস্থ করতে চায় যে, সাধারণ জনগন যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে অত্যন্ত সচেষ্ট রয়েছে বিজিবি। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী অপরাধীদের যেকোনো অপতৎপরতার তথ্য ও সহযোগিতা প্রদানের জন্য তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী-সহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে এবং আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আমরা সর্বদা অবিচল থাকবো। বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, বিষ্ফোরক ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।