আজ সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় ইয়াবা বেচা কেনার সময় ৪জনসহ ৬জন গ্রেপ্তার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
বাঘায় ইয়াবা বেচা কেনার সময় ৪জনসহ ৬জন গ্রেপ্তার

Manual5 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী)প্রতিনিধিঃ
 বাঘায় বেচা কেনার সময় ৩০ হাজার টাকা মূল্যের ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ  উপজেলার জোতকাদিরপুর গ্রামের রনজিত এর ছেলে জুয়েল(৩২), কিশোরপুর গ্রামের সুরাত আলীর ছেলে বাবুল আলী(৪৫),  বাঘা পৌর এলাকার চাকিপাড়ার সাহজান এর ছেলে সাঈদ(২১), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সৌরভ আহসান ওরফে বাপ্পি(২৩)কে গ্রেপ্তার করছে পুলিশ।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন  ১০০ সিসি  মডেলের ডিসকভার একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (বাঘা থানার মামলা নং-০২ তাং-০২/০২/২৬ ইং)।
মঙ্গলবার(০৩-০২-২৬)আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারি অফিসার জানান, সোমবার (০২-০২-২৬) বিকেল সোয়া ৫টায় বাঘা পৌরসভার চাকিপাড়া গ্রামের উজিরের আমবগান থেকে গ্রেপ্তার করা হয়। জুয়েল ও বাবুল আলী চাকিপাড়ার  সাঈদ ও সৌরভ আহসান ওরফে বাপ্পির কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল।
 এছাড়াও  একই দিন সোমবার জিআর নং-৩০৯/২৪(শিব) সংক্রান্তে ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার ভানুকর- মীরগঞ্জ গ্রামের মাহাবুব মন্ডলের স্ত্রী আসমা খাতুন ও জিআর নং-১৭১/২১(বাঘা) সংক্রান্তে ওয়ারেন্ট ভুক্ত চক রাজাপুর গ্রামের এলাহী প্রামানিকের এর ছেলে রিজনকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান,মঙ্গলবার, বিধি মোতাবেক  সদর কোর্ট রাজশাহীতে প্রেরণ করা হয়েছে ।