ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
Manual2 Ad Code
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আশিকুল আলমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি),১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়ামেজর জেনারেল মোঃ আলীমুল আমীন এসইউপি, এনডিসি,পিএসসি, এমফিল জেনারেল অফিসার কমান্ডিং,১৭পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া।
Manual1 Ad Code
Manual1 Ad Code
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেডিয়ার, জেলা কমান্ডার বিজিবি, অধিনায়ক সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার এবং মৌলভীবাজার জেলা প্রশাসকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠুু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচনকালীন সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল প্রকার অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভাশেষে অংশ গ্রহণকারীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতিজনেরা।