আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

Manual3 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual7 Ad Code

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাসেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code