খেলা নিয়ে দ্ব*ন্দ্বে যুবক খু*ন; চট্টগ্রাম থেকে ৩ আ*সা*মি গ্রে*ফ*তা*র
খেলা নিয়ে দ্ব*ন্দ্বে যুবক খু*ন; চট্টগ্রাম থেকে ৩ আ*সা*মি গ্রে*ফ*তা*র
editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
Manual2 Ad Code
রেডটাইমস ডেস্ক:
Manual6 Ad Code
মৌলভীবাজারের রাজনগরে ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছু*রি*কা*ঘা*তে নি*হ*ত তারেক আহমদ মা*ম*লা*র প*লা*ত*ক ৩ আ*সা*মি*কে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
Manual5 Ad Code
সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ২২:৩০ মিনিটে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে এজাহারভুক্ত আ*সা*মি- মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে গ্রে*ফ*তা*র করা হয়।
Manual5 Ad Code
গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নি*হ*ত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়,গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধা*রা*লো অ*স্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আ*ঘা*ত করে। গু*রু*ত*র আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। এ ঘটনায় ভি*ক*টি*মে*র বড়বোন সেলিনা জান্নাত সুমা গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আ*সা*মি*দের আ*ট*ক করতে পুলিশ অভিযান শুরু করে।
সোমবার ( ২ মার্চ) মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকার, সঙ্গীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলমসহ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ ফোর্স অ*ভি*যা*ন পরিচালনা করেন।