আজ বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ভাঙা আওয়ামী লীগের অফিসে বেজে উঠলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
পত্নীতলায় ভাঙা আওয়ামী লীগের অফিসে বেজে উঠলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

Manual7 Ad Code

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয় ও নজিপুর ঠুকনি পাড়া মোড়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই পার্টি অফিসে হঠাৎ করে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

Manual1 Ad Code

শনিবার (৭মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের ছাদে রাখা একটি ব্যানারের উপর একটি হ্যান্ড মাইক দিয়ে বাজানো ভাষণের একটি ভিডিও আপলোড করা হয়।

Manual2 Ad Code

৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের ছাদে ব্যানারের উপরে ছোট একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের স্ব স্ব ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।

Manual4 Ad Code