ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত
ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত
editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সভাপতিত্বে শনিবার (৪ এপ্রিল) এসএমপি‘র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার সকল সদস্যের কথা মনোযোগ সহকারে শোনেন, তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান জানান এবং ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন।
Manual7 Ad Code
তাছাড়া ট্রাফিক বিভাগের সকল সদস্যদের স্বাস্থ্য-সচেতনতা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Manual7 Ad Code
তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৭ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
Manual5 Ad Code
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই ও ফোর্সবৃন্দ।