৫২ বিজিবি’র অভিযানে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা-কসমেটিকস জব্দ
৫২ বিজিবি’র অভিযানে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা-কসমেটিকস জব্দ
editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
৫২ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে সীমান্তবর্তী দোবাগ এলাকা থেকে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা-কসমেটিকস জব্দ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৫২ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান অভিযানের অংশ হিসেবে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকা হতে এসব ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকান্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এ ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখবে।