সিলেট মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আজ শুক্রবার (১০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে সিলেট মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। অতিথিদ্বয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান ও ক্রীড়াবেজ পরিধান করানোর মাধ্যমে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি স্যালুটিং স্টেজে অবস্থান গ্রহণ করে সুসজ্জিত প্যারেড দলের সালাম গ্রহণ করেন। পরবর্তীতে বেলুন উড্ডয়ন, কবুতর অবমুক্তকরণ ও মশাল প্রজ্জলন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর প্যারেড কমান্ডার, পুলিশ কমিশনারের অনুমতিক্রমে, সুসজ্জিত কন্টিনজেন্ট নিয়ে মার্চ পাস্ট করে মাঠ ত্যাগ করেন।
আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী ইভেন্ট অনুষ্ঠিত হয়।
Manual8 Ad Code
তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা, ঝুড়িতে বল নিক্ষেপ (নারী), ১০০ মিটার দৌড় (পুরুষ/নারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফ), চোখ বাঁধা অবস্থায় হাঁড়ি ভাঙা, রেসকিউ দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা। উল্লেখ্য, গত ০৬/০৪/২০২৬ খ্রি. হতে কিছু ইভেন্ট পূর্বেই সম্পন্ন করা হয়।
Manual8 Ad Code
Manual5 Ad Code
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় সমাপনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ব্যস্ত কর্মজীবনের মাঝে স্বল্প পরিসরে আনন্দ ও অবকাশ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত ও উদ্দীপ্ত করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন), মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), মোঃ আফজাল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), সাহাদত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি), অন্যান্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জবৃন্দ, আরআই পুলিশ লাইন্স, পিওএমসহ এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, পুনাক সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন সকল অংশগ্রহণকারীর মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।