আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া শিল্পী জামিন পেলেন

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ
দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া শিল্পী জামিন পেলেন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। তখন দেড় মাসের কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে বুকে নিয়ে ও পেটে বেল্ট বাঁধা অবস্থায় কাঁদতে কাঁদতে কারাগারে যেতে দেখা যায় শিল্পীকে। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

Manual7 Ad Code

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ের নিজ বাসা থেকে শিল্পীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শিল্পী সরাসরি জড়িত ছিলেন।

আদালতে শুনানির সময় শিল্পীর আইনজীবী বলেন, তার মক্কেল অসুস্থ এবং তার কোলজুড়ে মাত্র এক মাস ১৬ দিনের শিশু রয়েছে। মানবিক কারণে তার জামিন প্রয়োজন। প্রথমে জামিন না হলেও রাতের বিশেষ শুনানিতে আদালত তার পরিস্থিতি বিবেচনা করে জামিনের আদেশ দেন।

Manual1 Ad Code

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর বাসায় হামলা ও তার বাবাকে মারধরের অভিযোগে গত বছরের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। শিল্পীর বিরুদ্ধে এই হামলায় উসকানি ও নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে।

Manual6 Ad Code